সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের পরিষ্কার উত্তর।
আমরা প্রধানত কাস্টম ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ এবং বিভিন্ন ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করে থাকি। স্টার্টআপ এবং প্রতিষ্ঠিত ব্যবসা— যাদের আধুনিক একটি ডিজিটাল সলিউশন প্রয়োজন, তারাই আমাদের ক্লায়েন্ট।
একটি সাধারণ কর্পোরেট ওয়েবসাইট তৈরিতে সাধারণত ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগে। তবে ই-কমার্স বা কাস্টম ওয়েব অ্যাপের মতো বড় প্রোজেক্টে ৬ থেকে ১২ সপ্তাহ বা তার বেশি সময়ও লাগতে পারে। কাজ শুরুর আগেই আমরা ডেডলাইন জানিয়ে দিই।
প্রোজেক্টের রিকয়ারমেন্টের উপর ভিত্তি করে খরচ নির্ভর করে। একটি সাধারণ পোর্টফোলিও বা কোম্পানির ওয়েবসাইটের তুলনায় একটি কাস্টম ওয়েব অ্যাপ্লিকেশনের খরচ কিছুটা বেশি হয়। বিস্তারিত রিকয়ারমেন্ট জানার পর আমরা আপনাকে একটি সঠিক প্রপোজাল দিতে পারব।
সাধারণত ক্লায়েন্টরাই তাদের ওয়েবসাইটের ছবি ও কন্টেন্ট দিয়ে থাকেন। তবে প্রয়োজনে আমরা প্রফেশনাল কন্টেন্ট রাইটিং ও ডিজাইনের ব্যবস্থা করতে পারি, যার জন্য আলাদা চার্জ যুক্ত হবে।
হ্যাঁ, অবশ্যই। আমরা একটি কাস্টমাইজড অ্যাডমিন প্যানেল তৈরি করে দিই, যেখান থেকে আপনি কোনো ধরনের কোডিং নলেজ ছাড়াই ওয়েবসাইটের কন্টেন্ট এবং ছবি আপডেট করতে পারবেন।
ওয়েবসাইট লাইভ হওয়ার পর নির্দিষ্ট সময়ের জন্য আমরা একটি ফ্রি সাপোর্ট দিয়ে থাকি। পরবর্তীতে মাসিক বা বাৎসরিক মেইনটেন্যান্স চুক্তির মাধ্যমে যেকোনো টেকনিক্যাল সাপোর্ট নেওয়া যাবে।
হ্যাঁ, আমাদের তৈরি সব ওয়েবসাইট রেসপন্সিভ ডিজাইনে করা হয়, যার ফলে মোবাইল, ট্যাবলেট এবং ডেস্কটপ সব ডিভাইস থেকেই ওয়েবসাইটটি সুন্দরভাবে ব্রাউজ করা যাবে।
কাজের সুবিধার্থে আমরা ইমেইল, হোয়াটসঅ্যাপ, গুগল মিট এবং প্রোজেক্ট ম্যানেজমেন্ট টুল ব্যবহার করে প্রতিনিয়ত কাজের আপডেট জানিয়ে থাকি।
আমরা কাজ শুরু করার আগেই ডিজাইনের অ্যাপ্রুভাল নিয়ে নিই। এরপরও প্রোজেক্ট চলাকালীন নির্দিষ্ট কিছু রিভিশনের সুযোগ থাকে, যাতে করে তৈরি করা অ্যাপ্লিকেশনটি আপনার সম্পূর্ণ মনের মতো হয়।
হ্যাঁ, বাংলাদেশের পাশাপাশি আমেরিকা, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথে দূরবর্তীভাবে (Remotely) কাজ করার আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
প্রোজেক্টের ধরন এবং ভবিষ্যৎ স্কেলেবিলিটি চিন্তা করে আমরা JavaScript, React, Next.js, Node.js, Python, এবং ক্লাউড আর্কিটেকচার ব্যবহার করে থাকি।
শুরু করতে প্রস্তুত? started?
আপনার প্রোজেক্ট নিয়ে ফ্রি কনসালটেন্সি নিতে আজই মেসেজ দিন।